- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬ ০২:৪২ পিএম
গলাচিপায় ১২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর হাওলাদার (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মরিচপট্টি এলাকায় শাহজাহান ঘরামীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গলাচিপা থানা পুলিশ জানায়, গলাচিপা থানার এসআই মো. সোহান আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আলমগীর হাওলাদারের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেহাকাঠী এলাকার আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!