- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৩ পিএম
গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জাকির মেলকারের বাড়ির সামনে আধাপাকা সড়কের ওপর থেকে শলেন চন্দ্র মিস্ত্রী (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার শলেন চন্দ্র মিস্ত্রী বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাখালী এলাকার সন্তোষ চন্দ্র মিস্ত্রীর ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৬ সেপ্টেম্বর দায়ের করা হয় এবং মামলা নম্বর ২০।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!