- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১০:১৯ এএম
গলাচিপার কলাগাছিয়া বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব প্রার্থী নিয়ে এ আসনে নির্বাচন করবে। আপনারা যাকে চাইবেন সেই এ আসনেই নির্বাচন করবে। আপনারা যদি আমাকে চান, তাহলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এ আসনে নির্বাচনে লড়াই করবো। দল কি সিদ্ধান্ত দিলো, জোট কি সিদ্ধান্ত দিলো জানি না। এ আসনে আমরা নির্বাচন করবোই করবো। কোন শক্তিই আমাদের বাধাগ্রস্থ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা যে বিজয়ের দ্বার প্রান্তে আছি তা কোন পরগাছা, কোন ভাড়াটিয়া, কোন তথাকথিত নেতার নেতৃত্বে আমরা এ আসনে নির্বাচন করবো না।’ পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার আমাদের শত্রু।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা ডিগ্রি কলেজের মাঠে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত বিএনপি’র জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোয়াজ্জেল হোসেন মৃধা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. রাইসুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!