- প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ পিএম
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হলেন মোঃ মাসুম প্যাদা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাজপথের সাহসী সংগঠক, সাবেক ছাত্রনেতা ও সাবেক গলাচিপা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মাসুম প্যাদা। এ খবরে গলাচিপা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
মোঃ মাসুম প্যাদা গলাচিপা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব শামসুল আলম প্যাদার সুযোগ্য সন্তান। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবেও এলাকায় সুপরিচিত। সাংবাদিকতা পেশার মাধ্যমে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ ও ন্যায্য দাবি তুলে ধরে গণমানুষের আস্থা অর্জন করেছেন। তারই স্বীকৃতি হিসেবে তিনি গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনে করেন, মোঃ মাসুম প্যাদার সততা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী ভূমিকা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। দলীয় ঐক্য সুদৃঢ় করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নেতা-কর্মীরা তার রাজনৈতিক ও সাংবাদিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দেশ, দল ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!