শিরোনামঃ

গলাচিপা প্রেসক্লাবের নতুন সভাপতি কাওসার, সাধারণ সম্পাদক এলিট


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী মেয়াদের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়।


নির্বাচনে "দৈনিক সমকাল"-এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ কাওসার সভাপতি এবং "দৈনিক কালের কণ্ঠ"-এর উপজেলা প্রতিনিধি মু. সাইমুন রহমান এলিট সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ সমর্থন ও সম্মতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


স্থানীয় সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা গলাচিপা প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশকে আরও বেগবান করতে একযোগে কাজ করে যাবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?