- প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১০:৩৪ পিএম
গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ডের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর গলাচিপা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান রিচার্ড (৪৩) সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার স্থায়ী বাসিন্দা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমানের একমাত্র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
মুশফিকুর রহমান রিচার্ড গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গলাচিপা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গলাচিপা ক্রিকেট অঙ্গনের ছিলেন সংগঠক ও প্রাণ পুরুষ।৷ সোমবার রাত ১১ টায় ঢাকার সেগুন বাগিচায় মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের পাশে তাকে সমাহিত করা হয়েছে।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, গলাচিপা প্রেস ক্লাব, পটুয়াখালী জেলা বিএনপি, গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, গলাচিপা বণিক সমিতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দশমিনা, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!