- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬ ০৯:২৩ এএম
গলাচিপা পৌরসভায় অবাধে পশু বিচরণ বন্ধে মাইকিং, মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা পৌরসভার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অবাধে গরু, ছাগল ও ভেড়া বিচরণের কারণে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসনের উদ্যোগে মাইকিং করে পশু অবাধে ছেড়ে না দেওয়ার জন্য মালিকদের সতর্ক করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে প্রচারণায় জানানো হয়, শহরের সড়ক ও জনবহুল এলাকায় গবাদিপশু অবাধে বিচরণ করতে দেওয়া যাবে না। মাইকিংয়ের মাধ্যমে পশুর মালিকদের এ বিষয়ে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
গলাচিপা পৌর প্রশাসক আবুজর মো. ইজাজুল হক বলেন, পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে মাইকিং করে পশু মালিকদের সতর্ক করা হয়েছে। এরপরও পৌর এলাকার রাস্তাঘাটে গরু, ছাগল বা ভেড়া অবাধে বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরবাসীর দাবি, শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত নজরদারি এবং সতর্কবার্তার পাশাপাশি প্রয়োজন হলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!