- প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৩:২৬ পিএম
গলাচিপা ও রাঙ্গাবালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
আগামী ২৮ জুন সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুই উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, কোনো শিশু যদি গত ৩০ দিনের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকে, তবে তাকে পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না। এছাড়া অসুস্থ শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় মোট ৮৩২টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
ক্যাম্পেইন-সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!