- প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭ এএম
গলাচিপা - দশমিনা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
দীর্ঘ দিনের রাজনৈতিক টানাপোড়েনের পর পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (০২ ফেব্রুয়ারী-২৬) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠি অনুযায়ী, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্দিক আহম্মেদ মোল্লা এবং আলহাজ শাহ আলম শানু সিকদারকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ গোলাম মোস্তফাকে এবং আলতাফ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম খান এবং সদস্য সচিব করা হয়েছে সাহেব আলী মাতব্বরকে।
এবিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি জানান, আমি বিষয়টি শুনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তবে এখনো কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গত ১৭ জানুয়ারি-২০২৬ ইং দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। ওই সিদ্ধান্তের পর থেকেই এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ও কৌতূহল তৈরি হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই আংশিক আহ্বায়ক কমিটির মাধ্যমে দ্রুত সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে মাঠ পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে। (০২/০২/২০২৬)
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!