- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম
গজালিয়ায় শিকলে বাঁধা যুবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি।
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর চন্দ্রাইল গ্রামের মোবাইল বিতর্কে একই বাড়ির যুবকদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। আর সেই জটিলতায় শোহান নামের এক যুবক গুরুতর আহত হয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
সরেজমিন ও পরিবার সূত্রে জানা যায়, জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এর রেশ ধরে মোবাইল টাকা লেনদেন নিয়ে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্ক চরম আকার ধারণ করলে শোহানের প্রতিপক্ষরা তাকে ধরে নিয়ে শিকল দিয়ে গাছের সাথে বেধে রাখে এবং অমানবিক শারীরিক ভাবে নির্যাতন করে।
এসময় এলাকাবাসী ঘটনাটির আচ পেয়ে ঘটনাস্থলে লোকজনে উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। এবং উপস্থিত জনগণ বরবর ও এগিয়ে আসে এবং আহত শোহান কে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর রাতে চর চন্দ্রাইল গ্রামে। আহত যুবক হলেন মৃত ছত্তার সিকদার এর ছেলে শোহান(১৭)। তাকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেছে।এ বিষয়ে সোহানের মা নাজমা বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে গাছের সাথে শিখলে বেঁধে নদীর পাড়ে বারেক শিকদারের দুই ছেলে সোহাগ ও রবিউলগং মিলে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহ রক্ষা করেছে। তিনি আরও বলেন, আমার পাঁচটি গরু, পুকুরের মাছ, হাঁস-মুরগি জোরপূর্বক ধরে নিয়ে গেছে। আমি ওদের প্রশাসনের মাধ্যমে বিচার চাই। পথচারী শিপন বলেন, এলাকাবাসীর ডাকাডাকিতে ঘটনাস্থলে গেলে সোয়ানকে শিকল দিয়ে বাধা অবস্থায় পাওয়া যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে প্রতিপক্ষ রবিউলের মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য শহিদুল শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস বলেন, দুই পক্ষকে ইউনিয়ন পরিষদের ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, সোহান আমার চিকিৎসা শোন আমার চিকিৎসাধীনে দ্বিতীয় তলায় ২২ নং বেডে ভর্তি আছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাব্য সমাধান নিয়ে অংশগ্রহণমূলক জনসংলাপ...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর চন্দ্রাইল গ্রামের মোবাইল বিতর্কে একই বাড়ির যুবকদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। আর সেই জটিলতায়...
-
পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!