- প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ০৫:০৮ পিএম
গোপালগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১২ জানুয়ারী) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া মাদ্রাসা এলাকা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শ (এসআই) আব্দুল কুদ্দুস জানান, গোপীনাথপুর শরীফপাড়া মাদ্রাসা এলাকার একটি পরিত্যক্ত দোকানে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধা তীব্র শীতে মারা যেতে পারেন। সে এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন। তবে এখন পযর্ন্ত ওই বৃদ্ধার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!