- প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ০৬:২৬ পিএম
গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রাসেল ও তার দুই সহযোগীর ৫ বছর করে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে চাঁদাবাজীর মামলায় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান রাসেল ও তার দুই সহযোগীকে ৫ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এসময় আনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। সাজাপ্রাপ্ত অপর দুই সহযোগী হলো এস এম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ ও আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ।
মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ২০২৩ সালের ০৯ মার্চ কাশিযানী উপজেলার খাগড়াবাড়ী গ্রামে এস এস মেটালের যায় সাজাপ্রাপ্ত আসামীরা। এসময় এস এস মেটালের ম্যানেজার আজিজুল ইসলাম মিয়ার কাছে চাঁদা দাবী করে আসামীরা। এ ঘটনায় ওই বছরের ১০ মার্চ গোপালগঞ্জের কাশিয়ানী থানায় আজিজুল ইসলাম মিয়া বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে।
পরে দীর্ঘ সময় ধরে তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান রাসেল ও তার দুই সহযোগী এস এম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ ও আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহকে এ সাজা প্রদান করেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এডভোকেট এম এ আলম সেলিম এবং এডভোকেট ফয়সাল সিদ্দিকী। এ রায় এলাকায় প্রচার হবার পর সাধারন মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন তারা।
গত ২০২৪ সালের নভেম্বর মাসে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাসেল বাহিনীর প্রধান মেহেদী হাসান রাসেলকে আটক করেছিলো পুলিশ। অদৃশ্য প্রভাবে সে জামিনে বেরিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। রাসেল বাহিনী শুধু গোপালগঞ্জেই নয়, দেশের ভিভিন্ন স্থানে ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। ডাকাতি-খুন-ধর্ষণসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া কাশিয়ানী থানার বেশ কয়েকটি মামলার এজাহারভূক্ত আসামী। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!