শিরোনামঃ

একমাস পর এসিল্যান্ড  পেল গৌরনদীবাসী


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে দীর্ঘ একমাস পর অবশেষে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মোকশেদ উল্লাহ নামের ৪১ তম ব্যাচের এক কমকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গৌরনদীতে যোগদান করেন। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্বপালনকারী কর্মকর্তা মো. ইব্রাহীম সহ ভূমি অফিসের কর্মচারীরা।

উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর গৌরনদীর বিতর্কিত এসিল্যান্ড মো. মেহেদী হাসানের বদলীর পর গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। তবে তিনি (ইউএনও) একাধারে পৌরসভার প্রশাসক সহ একাধিক দায়িত্ব পালন করায় নিয়মিত ভূমি সেবা দেওয়ার তার জন্য কঠিন হয়ে পরছিলো। যে কারনে সাত ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকরা ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছিলো। অবশেষে নবাগত এসিল্যান্ড যোগদান করায় ভূমি সেবা প্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?