- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১০:২২ এএম
একজন সন্ত্রাসী প্রার্থীকে গোপালগঞ্জের মানুষ কোন দিন ভোট দিবে না-মনোনয়ন বঞ্চিত প্রার্থী সিরাজ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিষোদগার করে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, গোপালগঞ্জ-০২ আসনে যাকে ( ডা: কে এম বাবর) মনোনয়ন দেয়া হয়েছে গোপালগঞ্জের মানুষ তাকে কেউ পছন্দ করে না। ১৭ বছর সে রাজপথে ছিলো না, আন্দোলনে ছিলো না। সে একজন চাঁদাবাজ, সন্ত্রাসী। তার বাসা থেকে যৌথবাহিনী অস্ত্র উদ্ধার করেছে। একজন সন্ত্রাসী প্রার্থীকে গোপালগঞ্জের মানুষ কোন দিন ভোট দিবে না বলেও মন্ত্রব্য করেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ-০২ আসনের সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে পখসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী দিনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে আমিই মনোনয়ন পাবো। কারন আমি ১৭ বছর রাজপথে ছিলাম, মামলা হয়েছে, আমার বাড়ীঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। আমরা এলাকায় বসবাস করতে পারিনি। সেজন্য আগামী সংসদ নির্বাচনে আমি অবশ্যই মনোনয়ন পাবো। এদেশের মানুষ আমাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি চুড়ান্ত মনোনয়ন পাবো।
এর আগে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ-০২ আসনের সদর উপজেলার সাতপাড়, ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরে এসে গণসংযোগ করেন সিরাজুল ইসলাম সিরাজ। এসময় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরন করেন। এসময় ৫ শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী ডাঃ কে এম বাবরকে নিয়ে অন্য মনোনয়ন প্রত্যাশীদের বিশোদগার শুরু হয়েছে। যেটি ইতোমধ্যে প্রতিবাদ আন্দোলনে রুপ নিচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!