- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৩:৩৩ পিএম
একদিন নিখোঁজ থাকার পর হাফেজ ইমরানের লাশ উদ্ধার করল পুলিশ
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা এলাকায় নিখোঁজের একদিন পর কোরআনে হাফেজ ইমরান সিকদার (২৭)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমরান ওই এলাকার মাওলানা ইউনুস সিকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরান মানসিক সমস্যায় ভুগছিলেন। রবিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারাদিন খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
ইমরানের বড় ভাই আল আমিন সিকদার বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। গতকাল সকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে তার মরদেহ ভেসে উঠতে দেখি। মৃত হাফেজ ইমরানের এক বছর বয়সী একটি ছেলে রয়েছে।”
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!