- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪২ পিএম
একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকলে আওয়ামী লীগও থাকে না-কোটালীপাড়ার জনসভায় বিএনপি প্রার্থী এস এম জিলানী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের বিএনপি প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আজকে যদি আমার একাত্তর, স্বাধীনতা ও যুদ্ধ না থাকে, আমার আদর্শের জনক জিয়াউর রহমান থাকেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি না থাকে বিএনপিও থাকে না। অপরদিকে, একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনীতিও থাকে না। শেখ মুজিবুর রহমানেরও রাজনীতিও থাকেনা।
রোববার (০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা কোন দিকে থাকবেন। আমি এমন একটি দল করি যিনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।
কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কাজী মন্টু কলেজ মাঠে বিকেল থেকে শত শত মানুষ ধানের শীষের মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। একটা সময় সভাস্থল হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ। বক্তব্য রাখেন মতুয়া আশ্চর্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!