- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০২:৫৫ পিএম
এক দফা দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে গোপালগঞ্জের পরিবার পরিকল্পনা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জে তৃতীয় দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা কর্মীরা।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নেয় কর্মীরা। পরে সেখানে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এসময় এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মবিরতির ফলে পরিবার পরিকল্পনা বিষয়ে সকল কার্যক্রম বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে সকল প্রকারের টিকাদান কর্মসূচিও।
কর্মবিরতিতে অংশ অংশগ্রহণকারীরা জানান, গত ২৬ বছরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে। আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!