- প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ০৫:২৯ পিএম
ঈদের দিন সকালে গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঢ়ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ফরিদপুরের সদরপুর ওয়েষ্ট জোন পাওয়ার জিষ্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরিদুপরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।
ফরিদপুরের সদরপুর ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটর সাইকেলে করে নিজ গ্রামের বাড়ী টুপুরিয়া যাচ্ছিলেন। এসময় বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শরীফুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়তে নিয়ে আসে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও কর্মকর্তাদের মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!