- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ ১২:২৯ পিএম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরগুনায় জমইয়াতে হিযবুল্লাহর আনন্দ মিছিল
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে জমইয়াতে হিযবুল্লাহ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বরগুনা সদরঘাট মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে, পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জইনপুর খানকা মসজিদ ও সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিছিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ধর্মীয় ফেস্টুন দেখা যায়। মিছিলকে ঘিরে পৌর শহরে সৃষ্টি হয় ধর্মীয় আবহ।
মিছিলে জইনপুর, ভারত থেকে আগত সাদাব আহাম্মদ সিদ্দিকী আল কোরাইশী, বরগুনা জইনপুর খানকা মসজিদের ইমাম মাওলানা মো. সানাউল্লাহ, পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে। মিছিল শেষে জোহরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণের আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও নজরদারি করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ইউনিয়নের চর-বৃষ্টিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তহিদ ইসলাম মিম নামে এক...
-
মক্কা প্যাক্ট এখন বার্নিং ইস্যু হিসেবে সারা বিশ্বের পর্যবেক্ষণে রয়েছে। হঠাৎ তিনটি দেশ একটি সামরিক জোটে এক হলো কেন এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!