- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৪:৩৮ পিএম
ঈদ উপলক্ষে গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ঈদ উপলক্ষে গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ১০ কেজি করে সরকারী বরাদ্দকৃত চাল বিতরণ করছে গোপালগঞ্জ পৌরসভা।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ পৌরসভা চত্ত্বরে জন প্রতি ১০ কেজি করে চাল তিরণ করা হয়। সকাল থেকেই এ চাউল নিতে পৌরসভা চত্ত্বরে ভীড় করে তারা। পরে মেপে ১০ কেজি করে চাল দেয়া হয়। দুপুর ২টা পর্যন্ত এ চাল বিতরণ করা হয়।
পৌরসভা করর্তৃপক্ষ বলেছে, ঈদ উপলক্ষে বরাদ্দ পাওয়া সরকারী চাল মেপে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার মানুষকে এ চাল দেয়া হচ্ছে। ঈদ পযর্ন্ত পৌর এলাকার এসব মানুষের মাঝে চাল বিতরণ করা হবে।
চাল বিতরণের পরিদর্শক মো: মিনহাজুল আবেদীন বলেন, সরকারী বরাদ্দকৃত এসব চাল নিতে পৌর এলাকার অসহায় মানুষ এখানে আসেন। পরে স্লিপ অনুযায়ী ১০ কেজি চাল সঠিকভাবে মেনে বিতরণ করা হয়।
চাল নিতে আসা ১নং ওয়ার্ডের বাসিন্দা তরিকুল শেখ বলেন, এবারের ঈদে সরকার আমাদের ১০ কেজি করে চাল দিচ্ছে এতে আমরা খুশি। ঈদের সময় আমরা এ চাল দিয়ে সংসার চালাতে পারবো।
অপর চাল নিতে আসা ১নং ওয়ার্ডের বাসিন্দা রহিমা বেগম বলেন, আমার স্বামী দিনমজুরী করে। যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে এতে আমরা খুব খুশি। ঈদে আমাদের কিছুটা সাশ্রয় হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!