- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ০৬:৪২ পিএম
এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী
স্টাফ রিপোর্টার:
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনিত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, বরিশাল জেলার মধ্যে উন্নয়নবঞ্চিত অন্যতম উপজেলা বাকেরগঞ্জ। ইতিপূর্বে এখানে অনেক এমপি মন্ত্রী বদলেছে কিন্ত বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি। তাই এবার হবে বাকেরগঞ্জবাসী ভাগ্য নির্ধারনের ভোট।
৩১ জানুয়ারী (শনিবার) উপজেলার ফরিদপুর ইউনিয়নের তীব্র নদী ভাঙ্গন কবলিত রঘুনাথপুর এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, "বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের মানুষের দুঃখ এই নদী ভাঙ্গন। বছরের পর বছর মানুষ ভিটেমাটি হারাচ্ছে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।"
সরেজমিনে পরিদর্শনের সময় তিনি নদী গর্ভে বিলীন হতে যাওয়া জনবসতি ও ফসলি জমি ঘুরে দেখেন এবং ভাঙ্গন কবলিত অসহায় মানুষের খোঁজখবর নেন। দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা এ সময় তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে তখন উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!