- প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ০৬:১২ পিএম
এবার গোপালগঞ্জে তাপমাত্রা নামলো ৭ ডিগ্রী সেলসিয়াসে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : এবার গোপালগঞ্জে তাপমাত্রা নামলো ৭ ডিগ্রী সেলসিয়াসে। যা ছিল এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ফলে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সেই সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়া তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।
জানাগেছে, আজ বুধবার (০৭ জানুয়ারী) গোপালগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ, দৃষ্টি সীমা ৪০০ মিটার। যা ছিল এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন জেলায় সূয্যের মুখ দেখা না গেলেও আজ সকাল থেকেই দেখা মেলে জেলার আকাশে সূয্যের। তবে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। দরিদ্র মানুষ শীত নিবারণের জন্য খড়কুটো ও জ্বালানি জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
তীব্র শীতে সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। তাদেরকে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে বের হতে হচ্ছে।
তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো ধান রোপণ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা, শীতে হলুদ হওয়ার পাশাপাশি কুকরে যাচ্ছে চারা। এদিকে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালগুলোতে। যাতে বেশিরভাগই আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ বয়সীরা।
রিক্সা চালক সোহেল শেখ বলেন, গত কয়েকদিন ধরে র্সয্যের মুখ দেখা না গেলেও আজ সকাল থেকে সূয্য উঠেছে। ফলে কিছুটা হলেও শীতে থেকে কষ্ট নিবারন হয়েছে। আজ সকাল থেকেই কাজে বের হতে পেরেছি।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, গোপালগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এমন পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের ত্রাণ ও পূর্ণবাসণ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রতিদিন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বরাদ্দ পাওয়া ৫ হাজার কম্বলের মধ্যে সাড়ে ৩ হাজার কম্বল বিতরন করা হয়েছে। পয্যায়ক্রমে বাকী কম্বল ও বরাদ্দ পাওয়া ৩০ লাখ টাকা বিতরণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!