- প্রকাশিত: ১ আগস্ট ২০২৫ ০৯:১০ এএম
‘ড্যাবকে একটি মহল কুক্ষিগত করে রেখেছে’ -বরিশালে ড্যাব’র সভাপতি প্রার্থী ডাঃ আজিজুল
স্টাফ রিপোর্টার ॥ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ’র নির্বাচনে সভাপতি প্রার্থী অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক বলেছেন, ‘ড্যাবকে একটি মহল কুক্ষিগত করে রেখেছে। আগে ড্যাবের মধ্যে কোন গ্রুপিং ছিলো না’।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরের একটি রেস্তোরার হলরুমে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ’র নির্বাচন উপলক্ষে অধ্যাপক ডাঃ আজিজ, ডাঃ শাকুর ও ডাঃ জন প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক বলেন, ‘আমার জানা নেই পৃথিবীর মধ্যে কোন সংগঠনের আজীবন সদস্যদের বাদ দেয়া হয়। এটা পূর্বপরিকল্পিত, ড্যাবকে একটি মহল কুক্ষিগত করে রেখেছে। কারণ আজিজ-জাহিদ প্যানেলের কেউ যেন নির্বাচিত না হতে পারে তার জন্যই সদস্য পদ বাতিলের ব্যবস্থা করা হয়। আমরা চিকিৎসক, আমাদের মাথা থেকে কিভাবে আসে একটি সংগঠনের আজীবন সদস্যদের বাদ দেয়ার কথা’।
তিনি বলেন, ‘আমি কোনভাবেই রাজি ছিলাম না নির্বাচনের জন্য। কিন্তু অনিয়ম রুখে দিতে নির্বাচনে অংশ নিতে বাধ্য হচ্ছি। আপনারা আমাদের প্যানেলকে নির্বাচিত করেন। আমরা কোন বৈষম্য বা গ্রুপিং রাখবো না। অতীতে আমরা পরীক্ষিত, আমি বিগত দিনে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি কলঙ্কমুক্তভাবে’। বক্তব্যর শেষে প্যানেলের মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব পদপ্রার্থীকে পরিচয় করে দেন প্রধান অতিথি।
ডাঃ জয় জাকারিয়া রব ও ডাঃ শরিফুল ইসলাম রুমেন’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ড্যাব’র সাবেক সভাপতি ডাঃ হাবিবুর রহমান, ড্যাব শেবাচিম শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আমিনুল ইসলাম ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, ডা: আবু মো: আহসান ফিরোজ প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ৯ আগস্ট দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!