- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৫৮ এএম
দুই দফায় ৬ দিনের ছুটি!
চলতি বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামান্য ছুটি সমন্বয় করতে পারলেই ফেব্রুয়ারির শুরুতে মিলতে পারে টানা চার দিনের অবকাশ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে পবিত্র শবে বরাতের ছুটি রয়েছে।
এই ছুটির সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলে টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।
কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি হিসেবে থাকছে। এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন।
এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে।
এ ছাড়া ২০২৬ সালে বিভিন্ন ধর্মীয় পর্ব উপলক্ষে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দু কর্মচারীদের জন্য নয় দিন, খ্রিষ্টান কর্মচারীদের জন্য আট দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বাড়তি ছুটির আনন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!