শিরোনামঃ

দশমিনায় কীটনাশক পান করে যুবকের মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সোহান হাওলাদার (১৯) নামে এক যুবক কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 


সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (সেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী সেতু এলাকায় তার মৃত্যু হয়।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব আলীপুর ইউনিয়নের নয়া ভাঙ্গুলী এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা সোহান হাওলাদার সোমবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। পরে বরিশালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সোহান হাম রোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ও ভারসাম্যহীন আচরণ করছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি কীটনাশক পান করেন।


এদিকে ঘটনার সময় সোহানের বাবা-মা বাড়িতে ছিলেন না। একা থাকার সুযোগে তিনি কীটনাশক পান করেন বলে পরিবারের দাবি।


স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন বলেন, সোহান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কলহ বা অন্য কোনো কারণের তথ্য পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীনতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহ প্রকাশ না করায় ময়নাতদন্ত নিয়ে আপত্তির কথা জানা গেছে।


দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, সোহানের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?