- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:২৮ পিএম
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দলীয় শৃংখলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ শাখার পদত্যাগকৃত সভাপতি মো: আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রেরিত গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পত্রে আরো উল্লেখ করা হয়, একই সাথে সাংগঠনিক কায্যক্রম গতিশীল করার লক্ষে গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মহসিন শেখকে জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এরআগে, গত ২৪ অক্টোবর ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ার ৭২ ঘন্টা পার না হতেই সোমবার (২৭ অক্টোবর) যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া এবং বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নব গঠিত ৭৯ সদস্য বিশিষ্ট জেলা শাখা কমিটির সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!