- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৪ এএম
দলীয় প্রার্থীর পক্ষে টি-শার্ট বিতরণ করলো ছাত্রদল
গৌরনদী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন বাসষ্ট্যান্ডে দলীয় প্রতীক ধানের শীষের লোগো সম্বলিত টি-শার্ট বিতরণ করেন।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার লক্ষে বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা কাজ শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় ধানের শীষ মার্কাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কামরুর হাসান, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হিরা রহমান সাদ্দাম, ছাত্রদল নেতা রনি আহমেদ,শামীম আহমেদ, এস এম নয়ন, রবিউল হাওলাদার প্রমুখ
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!