- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৪:০৫ পিএম
ডিজিটাল অধিকার ও অনলাইন নিরাপত্তা বিষয়ে বরিশালে তরুণদের ওরিয়েন্টেশন
বরিশালে ডিজিটাল যুগে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় অর্ধদিবসব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে বরিশালে আভাস প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সহযোগী সংস্থা আভাস। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রায় ৩০ জন তরুণ-তরুণী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আভাস সূত্রে জানা যায়, সংস্থাটি বর্তমানে বরিশাল বিভাগের ছয়টি জেলায় ‘স্বাধীনতা’ প্রকল্প বাস্তবায়ন করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে কারিগরি ও সার্বিক সহযোগিতা দিচ্ছে Plan International Bangladesh এবং Manusher Jonno Foundation। দেশব্যাপী মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার ও অনলাইন নিরাপত্তা বিষয়ে তরুণদের সম্পৃক্ত করতে আটটি নারী অধিকারভিত্তিক সংগঠন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন) এবং বিদ্বেষপ্রবণ তথ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ভুয়া তথ্য শনাক্তকরণের বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়।
এছাড়া ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষকরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতন ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে তথ্য যাচাই এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে তরুণদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণমূলক আলোচনা, বাস্তব উদাহরণ উপস্থাপন এবং দলভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রম অংশগ্রহণকারীদের নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, তরুণদের জন্য নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!