- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪১ পিএম
ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা দেশের শত্রু রহমাতুল্লাহ
ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের মন্দিরগুলোতে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মতবিনিময় ও শুভেচ্ছাকালে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, কোন দেশ প্রেমিক শক্তি ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করতে পারে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার সাংবিধানিকভাবে স্মীকৃত। যার যার রাজনৈতিক দর্শন জনগণের সামনে উপস্থাপন করলে জনগণই ঠিক করবে তারা কাকে ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এক্ষেত্রে যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না।
আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মীয় বাস্ক গঠনের যে প্রচারণা চালাচ্ছেন তা দু:খজনক। বাংলাদেশের মানুষ ধর্ম প্রিয়, কিন্ত ধর্মান্ধ নয়। তাই আগামী নির্বাচনে ধর্মীয় বিভাজনের ফাঁদে জনগণ পা দেবে না।
সনাতন ধর্মাবলম্বীদের সকল উৎসবকে যেমন মুসলমানরা উৎসাহিত হয় তেমনি মুসলিমদের সব উৎসবেও তারা উৎসাহিত হয়ে পাশে থাকে। এই উৎসবকে রাজনৈতিক আদলে টেনে আনা উচিত নয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ বিএনপি'র নেতাকর্মীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!