- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৪ পিএম
ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সাবধান থাকতে হবে -জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন-যারা ধর্মের নামে হানাহানি করতে চায়, যারা ধর্মের নামে ব্যবসা করতে চায়, তাদের হাতে যদি রাজনীতি কিংবা ক্ষমতা চলে যায় তাহলে এই রাস্ট্রের এই সমাজের স্থিতিশীলতা থাকবেনা। নতুন নতুন ফতোয়া, নতুন নতুন গন্ডগোল করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এজন্য ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে গৌরনদী পৌরসভা ৮নং ওয়ার্ড গেরাকুল গ্রামে গণসংযোগ শেষে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি বলেন-আমাদের মাতা খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেমন আমরা দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধীদের পরাজিত করেছি তেমনি ভাবে ধর্ম ব্যবসায়ীদের পরাজিত করে এদেশের ধর্মপ্রাণ মানুষদের রক্ষা করতে চাই।
বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে নারীবান্ধব, কৃষিবান্ধব, প্রবাসীবান্ধব ও বেকারবান্ধব সরকার প্রতিষ্ঠা হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন- আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের নির্বাচন। তাই এই নির্বাচনে কোন প্রকার ভুল করা যাবেনা।
তিনি আরও বলেন-ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কারণ এই মুহুর্তে বাংলাদেশে তারেক রহমান ছাড়া আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র ভরসারস্থল। তাই আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে আনতে হবে।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. জাকির হোসেন শরীফ, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্নাসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
একইদিন ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াশুর, পৌরসভার দিয়াশুর বাংলাবাজার, লেবুতলী, হিজলতলা, টরকীরচরসহ বিভিন্ন এলাকায় জনংসংযোগ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!