- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ০২:১১ পিএম
ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন, ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন নতুন পুলিশ সুপার যোগদান, গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। খুলেছে দোকানপাট, বাইরে বের হচ্ছেন সাধারন মানুষ। জেলা পরিস্থিতি সামাল দিলে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। নতুন পুলিশ সুপার যোগ দিয়েছেন তার কর্মস্থলে। এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে এসবিআর।
এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস বিফ্রিং করেছে ব্যাটেলিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। তিনি বলেন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। কোন অবস্থাতেই মারানাস্ত্র প্রয়োগ করা হবে না।
জেলা শহর ঘুরে দেখা গেছে, ভোর থেকেই সাধারন মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজ কর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিক্সা-ভ্যান যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থী বাইরে বের হয়েছে, যথারীতি হয়েছে ক্লাস। শহরের দোকান পাট খুলেছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সরকারী স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা জুড়ে টহল দিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তবে স্বাভাবিক হলে সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করেছে। কাশিয়ানী থেকে বেথুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে এসআরবি। এর আগে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নশকতার প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলী করা হয়।
এদিকে, জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে আনসার ব্যাটেলিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গনী।
তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার সদস্যরা।
উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গনী আরও বলেন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার বাহিনী। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে।
ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে। গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা।সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হবে। এছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্য একটি প্লাটুন বিসিক অফিস ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তারাও টহল দেবে।
আনসার বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে উপ-মহাপরিচালক বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে আনসার বাহিনী। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!