- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২৭ এএম
ধানের শীষ বিজয়ী হলে প্রতিহিংসামুক্ত সরকার কায়েম হবে -জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ধানের শীষ বিজয়ী হলে প্রতিহিংসামুক্ত সরকার কায়েম হবে বলে মন্তব্য করেছেন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩০ জানুয়ারী) রাতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় জহির উদ্দিন স্বপন বলেন-শেখ হাসিনা যেহেতু নৌকা মার্কাসহ পালিয়ে গিয়েছে সেই জন্য যারা আগে নৌকায় ভোট দিতেন তাদের উৎসাহ দিতে হবে যাতে তারা ধানের শীষে ভোট দেন। কেননা যদি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা হয় তাহলে প্রতিহিংসামুক্ত একটা সরকার কায়েম হবে। তখন তারা আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ পাবে। সেই কারনে আগামী ১২ তারিখ পর্যন্ত সমাজ বিরোধী বাদে সকলের জন্য ধানের শীষের দরজা আমরা উন্মুক্ত করে দিয়েছি। যারা এই দেশের ভাল চায় তারা আমাদের দল না করলেও ধানের শীষে ভোট দিলে আমরা সাদরে গ্রহন করবো।
বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠিকে সাবলম্বী করা হবে জানিয়ে বিএনপি’র এই প্রার্থীবলেন-আমরা নারী ও কৃষি বান্ধব সরকার গঠনের পর শিক্ষিত বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থান প্রদানের উপযোগী গড়ে তুলতে চাই। যাতে তারা কর্মজীবি হতে পারে। যারা প্রবাসে যেতে চায় তাদেরকে দক্ষ জনবলে রুপান্তরিত করে বিদেশে পাঠাবো। ভবিষ্যতের সরকার প্রতিহিংসা আর কান্নাকাটির সরকার হবেনা। ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার। যার নেতা হবেন দেশ নায়ক তারেক রহমান।
এই মূহুর্তে তারেক রহমানকে সরকার প্রধান বানানো ছাড়া আর কোন পথ খোলা নেই জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন-দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও শান্তি শৃংখলা রক্ষা করতে চাইলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো ছাড়া বিকল্প কোন পথ নেই। সেই কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠাতে হবে দেশ রক্ষা করার জন্য।
একইদিন তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে গৌরনদী-আগৈলঝাড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে ভোট চান। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!