শিরোনামঃ

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা টাইম সিডিউল ঘোষনা, অসন্তোসে জেলাবাসী



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : স্টেশনের নীরবতা ভেঙে প্রতিদিনই গোপালগঞ্জ জেলা সদরে ট্রেন আসে রাজশাহী থেকে| কিন্তু, জেলা শহর থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চলে না কোন ট্রেন| অতিসম্প্রতি রেল কর্তৃপক্ষ ঢাকা-গোপালগেঞ্জ-ঢাকা টাইম সিডিউল ঘোষনা করায় তা নিয়ে জেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে| এমন সময়ে ট্রেন চলাচল তাদের কাম্য নয়| এনিয়ে সামাজিক যোগায়োগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা|


স্থানীয় জনগনের দাবী গোপালগঞ্জ থেকে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে সন্ধ্যা ৭টায় আবার ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসুক কাংখিত ট্রেন এমন প্রত্যশা গোপালগঞ্জবাসীর|


জেলার কাশিয়ানী হয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় ট্রেন চলাচল করলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি নেই কোন ট্রেন| এই রুটে ট্রেন চলাচল করলে শুধু গোপালগঞ্জবাসী নয় পাশের বেশ কয়েকটি জেলার লোক উপকৃত হবে|


জেলা সদরে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও টেক্সটাইল কলেজ, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিসহ নানা সরকারি-বেসরকারি স্থাপনা রয়েছে| এসব প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিনিয়তই চলাচল করেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে| তবে, যাওয়া-আসার একমাত্র ভরসা সড়ক পথ|


গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সম্প্রতি এক সভায় গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচলের ঘোষনা দিলে জনগনের মধ্যে আশার সঞ্চয় হয়| সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জনগন প্রশংসায় ভাসিয়েছিলেন| কিন্তু, ঘোষিত টাইম সিডিউলে জনগনের সে আসায় বালি পড়েছে|


গোপালগঞ্জ জেলা শহরের বাসিন্দা সুমন ঘোষ বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবী ছিলো ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চালু হোক। আমাদের সেই দাবী পুরণ হয়েছে। তবে ট্রেন চলাচলে যে সময় ঘোষনা করেছে তা আমাদের কোন কাজে আসবে না। আমরা চাই সকালে একটি ও রাতে একটি চালু করা হোক।


ব্যবসায়ী নিখিল সাহা বলেন, আমাদের সপ্তাহে দুই-তিন দিন ঢাকা যেতে হয়। সড়ক পথে যে হারে দূর্ঘটনা বেড়েছে তাই আমরা ট্রেন যাতায়াতকে নিরাপদ মনে করি। কিন্তু যে সময়ের ট্রেন আসা যাওয়ার সময় দিয়েছে তা আমাদের মত ব্যবসায়ীদের কোন কাজে আসবে না। যেখানে বাসে করে ঢাকা যেতে সময় লাগে মাত্র ২ থেকে আড়াই ঘন্টা সেখানে ট্রেনে যেতে সময় লাগবে প্রায় ৪ ঘন্টা। আমরা চাই ট্রেন চলাচলের সময় পরিবর্তন করা হোক। 


সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি নেই কোনো ট্রেন| যা চালু করতে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী পূরনে গোপালগঞ্জে আগামী মাস থেকে ট্রেন চলাচলের টাইম সিডিউল দিয়েছে রেল কর্তৃপক্ষ| ঘোষিত টাইম সিডিউলে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়ে ঢাকায় পৌছানোর কথা রাত সাড়ে ১১টায়| যা জনগনের কোন কাজেই আসবে না| কোন কোন দিন সিডিউল বিপর্যয় হলে অধিক রাতে যাত্রীরা ঢাকায় দিয়ে কোথায় দাঁড়াবে| এ ছাড়া ঢাকা থেকে বেলা সাড়ে তিনটায় ছেড়ে গোপালগঞ্জ এসে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়| এই সাড়ে ৪ঘন্টা সময়ের মধ্যে বাসে করে একবার যাওয়া এবং আরেকবার আসা যায়| এসময়ে ঢাকা থেকে কেউ গোপালগঞ্জের দিকেও আসবে না| ফলে টাইম সিডিউল বলবত থাকলে একদিকে যেমন গোপালগঞ্জবাসীর কোন কাজে আসবে না| অন্যদিকে, রেল কর্তৃপক্ষও লাভের আশা দেখতে পাবেন না| এছাড়া ভালোমানের ট্রেন না দিলে তাও কোন কাজে আসবে না| #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?