- প্রকাশিত: ১৩ মে ২০২৬ ০৩:২২ পিএম
দেড় মাসেও কাশিয়ানীর নিখোঁজ গৃহবধূর খোঁজ মেলেনি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিখোঁজের দেড় মাস পার হলেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানমের (২০) কোনো সন্ধান মেলেনি| গত ১ এপ্রিল উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি|
সানজিদা উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে| এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী|
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সাথে সানজিদার বিয়ে হয়| জীবিকার তাগিদে তারা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন| তাদের সংসারে হামজা নামে ৫ বছর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে|
নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান চালাতে বাইরে যান| দুপুরে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই| এরপর শ্বশুর বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি|
তিনি কান্নাজড়িতকণ্ঠে বলেন, আমার ৫ বছরের একটা শিশু সন্তান রয়েছে| মা ছাড়া সে কিছুই বোঝে না| সারাক্ষণ মায়ের অপেক্ষায় দিন কাটছে| আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে? নাকি বেঁচে নেই, তাও জানি না| আমার স্ত্রীর দ্রুত সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি|
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূ সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে| দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে| আশা করি দ্রুতই তার সন্ধান মিলবে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!