- প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ০৯:৩২ এএম
দীর্ঘদিন পর শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হলো যবিপ্রবির ক্যাফেটেরিয়া
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শিক্ষার্থীদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডঃ মোঃ রাফিউল হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনের পর ক্যাফেটেরিয়ার প্রতিটি অংশ পরিদর্শন করেন উপাচার্য। তিনি খাবারের গুণগত মান, রান্নার স্থান এবং ক্যাফেটেরিয়ার অভ্যন্তরীণ শৈল্পিক পরিবেশসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
ক্যাফেটেরিয়া চালুর এই বিশেষ দিনে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে মানসম্মত খাবার সরবরাহ করা হয়।যার ফলে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
এই প্রসঙ্গে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোছাঃ রাফেয়া খাতুন বলেন,বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আমাদের ক্যাফেটেরিয়া পুনরায় চালু হওয়ায় আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অত্যন্ত আনন্দিত ও উৎসাহী। শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লাস ও পড়ালেখার ফাঁকে বিশ্রাম নেওয়ার এবং মানসম্মত খাবার উপভোগ করার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। ক্যাফেটেরিয়ার পরিবেশ ও খাবারের মান আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতেও এই মান বজায় রাখা হবে এবং আরও উন্নত করার প্রচেষ্টা থাকবে।তবে যদি খাবারের মূল্য বাইরের দোকানগুলোর তুলনায় কিছুটা কম রাখা হয়, তাহলে এটি অধিক শিক্ষার্থী-সুলভ হবে এবং আরও বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারবে।
এছাড়াও উক্ত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শাওন কবির বলেন"ক্যাম্পাসজীবনে স্বস্তি আর বন্ধুত্বপূর্ণ পরিবেশে এক কাপ চা বা প্রিয় খাবারের গুরুত্ব অপরিসীম। সেই চিরচেনা অভাব পূরণ করতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা ক্যাফেটেরিয়াটি অত্যাধুনিক ও মনোমুগ্ধকর রূপে চালু হয়েছে। শুধু একটি খাবারের জায়গা নয়, এই ক্যাফেটেরিয়া হয়ে উঠবে শিক্ষার্থীদের মিলনমেলা, আড্ডার প্রাণকেন্দ্র এবং ক্লান্তির মাঝে একটু বিরতির ঠিকানা। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর খাবার এবং চমৎকার বসার আয়োজন—সব মিলিয়ে এটি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে আমি মনে করি।
প্রসঙ্গত, যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটি নানা সমস্যার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সংস্কার ও নতুন ব্যবস্থাপনায় এটি এখন সম্পূর্ণ নতুন রূপে চালু করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ২৬ এপ্রিলের আগ পর্যন্ত একমাস পটুয়াখালী জেলা ছিল মুক্তাঞ্চল সেসময় সংগ্রাম পরিষদ বর্তমান সরকারি মহিলা কলেজে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নির্বাচন অত্যন্ত কাছাকাছি সময়ে এসেছে। আমরা কেন্দ্রের সিন্ধান্তের জন্য অপেক্ষা করব। জোট এবং কেন্দ্র যেকোন সিন্ধান্ত...
-
স্টাফ রিপোর্টারঃবরগুনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতে আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে বরগুনায় গঠিত হয়েছে বরগুনা ম্যাথ ক্লাব (BMC)। রবিবার সন্ধ্যায় বরগুনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!