- প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ পিএম
দীর্ঘ প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আ’লীগ কায্যালয়ে টাঙ্গানো হলো জাতীয় পতাকা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘ প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ে জাতীয় পতাকা টাঙ্গানোর ঘটনা ঘটেছে। আর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখো গেছে, জেলা শহরের ব্যাংকপাড়া এলাকায় বন্ধ থাকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে একটি লাঠিতে করে জাতীয় পতাকা টাঙ্গিয়ে দিচ্ছেন কয়েকজস ব্যক্তি। এসময় তারা “জয় বাংলা” ও “শেখ হাসিনা আসবে-বাংলাদেশে হাসবে” শ্লোগান দেয়। তবে এটি যারা টাঙ্গিয়েছে তাদের পরিচয় ও কখন টাঙ্গিয়েছে তার সময় নিশ্চিত হওয়ায় যায়নি।
২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের পর এবং বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিলে দীর্ঘ ১৯ মাস ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কায্যক্রম বন্ধ রয়েছে।
জেলা আওয়ামী লীগ কায্যালয়ে জাতীয় পতাকা টাঙ্গানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হবার পর থেকে জেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। যা টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
গোপালগঞ্জের অতিরক্তি পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সারোয়ার হোসেন জানান, এ বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি মাত্র শুননাল। বিষয়টি খতিয়ে দেখা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!