- প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৭ পিএম
দীর্ঘ ১৮ মাস পর মুকসুদপুর আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় ও দলীয় পতাকা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টার সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।
দলীয় কায্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়েকজন নেতাকর্মী নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে। এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগানও দেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে আমি লোকমুখে বিষয়টি শুনেছি। বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৮ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!