- প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৩ পিএম
দীপু দাস হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ।
জয় চন্দ্র শীল
বরিশাল
ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টস কর্মী দীপু দাসকে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়ে মারার প্রতিবাদে বরিশালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগরের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ২৩শে ডিসেম্বর বেলা ১১টায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বরিশাল জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে পিটিয়ে হত্যা করা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে তাকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়।
শেষে আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!