- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ০৭:১৩ পিএম
নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ
।
নলছিটি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি জিরোপয়েন্ট হয়ে চৌমাথা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এসময় সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আদিফ হাসান, ফরিদ হোসেন হিরা, সাব্বির আহম্মেদ, রুবেল , রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ সহ আরো অনেকে।
দপদপিয়ায় ছাত্রলীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে। ঝালকাঠি জেলায় কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখলেই ছাত্রদল কঠোর হাতে তা দমন করবে বলেও জানান বক্তারা। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর দাবি জানান তাঁরা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।বদলিজনিত কারণে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!