শিরোনামঃ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আবরোধের নামে নাশকতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আবরোধের নামে নাশকতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।


আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেল শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, সিকদার শহীদুল ইসলাম লেলিন, জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাকেশুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।


অপরদিকে, একই প্রতিবাদে কোটালীপাড়ায় প্রতিবাদ মিছিল করে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর  বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।


সমাবেশে এসময় বক্তারা, কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?