- প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৪:১১ পিএম
চরফ্যাশনে মাঠে ধান কর্তন ৩শ’কৃষকে পিঠা-পুলি খাইয়ে নবান্ন উৎসব উদযাপন
কামরুল সিকদার ভোলা থেকে ॥
দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষ এই শ্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে কৃষকের মাঠে জাকজমকপূর্ণভাবে ধান কর্তন ও পিঠা-পুলি খাইয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ব্যতিক্রমীয় এই উৎসব উদযাপন করেন কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমের সঞ্চালনা চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ। অন্যদের মধ্যে কৃষক প্রতিনিধির পক্ষে বক্তব্যে রাখেন কৃষক মামুন হোসেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী মিয়া, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মিয়াজী সহ বিভিন্ন অতিথি এবং চরনাজিমুদ্দিন গ্রামের কয়েকশ কৃষক-কৃষাণী, জনপপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবে অংশগ্রহণকারীরা ধান কর্তন ও নবান্ন পিঠা উৎসব উদযাপনে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!