শিরোনামঃ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, চলছে  পরিচ্ছন্নতা অভিযান


কামরুল সিকদার চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি॥

 ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯আগস্ট) সকাল ১১টায় চরফ্যাাশন পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেন লিটন এর  উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

আয়োজিত কর্মসূচীর নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। র‌্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আর্বজনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও  ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিস্কার রাখার দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। ।

তিনি আরো বলেন, পৌরসভা প্রায় ২০/২৫জন পরিচ্ছন্নতাকর্মী এ অভিযানে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে ডেঙ্গু ও অন্যান্যা মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতি শনিবার শনিবার অব্যাহত থাকবে। তবে বরাবরই পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ সোহরাব আলী শুধু শহর নয় প্রতিটি নালা খাল ড্রেন ঘুরে ঘুরে দেখে পরিস্কার রাখতে পরিচ্ছন্নতাকর্মীদেরকে দিয়ে সর্বদা চেষ্টা চালিয়ে যাওয়া সর্বমহলো প্রশংসার দাবীদার হয়ে উঠছেন

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?