- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৮ পিএম
চন্ডিপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইন্দুরকানি প্রতিনিধি:
তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চন্ডিপুর হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচএম ফারুক হোসাইন, মস্তান হাফিজ, সাবেক যুগ্ন আহবায়ক সাংবাদিক এম আহসানুল ছগির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুল, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম সহিদ প্রমুখ।
বক্তারা বলেন, এ আসনে যাকেই ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তার নির্দেশে ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করব।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!