- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ০৫:০৫ পিএম
ছাতকে ৫০ পিস ইয়াবা ও পিকআপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জুনাইদ আহমদ ছাতকঃ ছাতকের জাউয়া বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি ডিআই পিকআপ গাড়িসহ ১ জন আসামিকে গ্রেফতার করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম- জানান তিনির দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) দেবাশীষ শর্ম্মা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। ১৪ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার কৈতক পয়েন্টের পাকা রাস্তার ওপর থেকে আসামি মো. রুকন মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ডিআই পিকআপ গাড়ি (যার আনুমানিক মূল্য ১৪,০০,০০০ টাকা) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রুকন মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক থানার হরিশ্বরন গ্রামের আব্দুল জলিলের পুত্র।
জব্দকৃত আলামত সহ আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদলতে প্রেরণ করেছে ছাতক থানা পুলিশ
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপস করায় মামলার...
-
সঞ্জিব দাস গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!