- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০১:১২ পিএম
চাঁন্দাবাজি আমি হইতে দিছি বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
নিজস্ব প্রতিবেদক \ এলাকায় চাঁদাবাজি নিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও উজিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে তৃনমূল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও বক্তব্যের একপর্যায়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বলতে শোনা যায়, অবস্থা কিন্তু ভালো না। আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন, দল ক্ষমতায় না গেলে কিছু পাবেন না। এই কয়দিনে যা হইছে গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি, এই জন্য দিছি যে ১৭ বছরে আমার নেতা-কর্মীরা কিছু খায় নাই। আপনাদের পয়সা না থাকলেতো আমার কাছে আসবেন। আর আপনার কাছে যদি পয়সা থাকে তাইলে তো আমার কাছে আসবেন না। আপনারা যদি ভাল থাকেন তাইলে আমি ভাল থাকবো।
গত ২০ জুলাই গুঠিয়ার বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এই বক্তব্যে দেন। তবে বক্তব্যটি পুরানো হলেও সম্প্রতি তা ভাইরাল হওয়ায় এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
ওই সভায় থাকা তৃনমূলের একাধিক ক্লীন ইমেজের নেতাকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একজন মনোনয়ন প্রত্যাশি নেতার মুখ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য শোনার পর আমরা হতবাক হয়েছি। দলের হাইকমান্ড যেখানে চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। সেখানে তিনি মনোনয়ন প্রত্যাশি হয়েও চাঁদাবাজি করতে কর্মীদের উৎসাহ দিয়েছেন। যা হতাশাজনক। উল্লেখ্য যে, এরআগেও সরফুদ্দিন আহমেদ সান্টু এক বক্তব্যে বলেছিলেন, ১০ লাখ টাকা দিয়ে বিএনপির রাজনীতি শুরু করেছি।
এ বিষয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, চান্দাবাজির কথা বলা হয় নাই। টেন্ডারের মাধ্যমে সরকারি যে কাজগুলো করা হয়েছে সেগুলোর কথা বলা হয়েছিলো। কোন পরিবেশে কি বলেছি সেটা হলো কথা। মূলত নমিনেশন ঠেকানোর জন্য আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তা নাহলে জুলাই মাসের কথা নমিনেশনের আগে এখন বের হবে কেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!