- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৩ পিএম
চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত শিল্পবান্ধব বরিশাল গড়ার প্রত্যয় — বিসিক এলাকায় মুফতী ফয়জুল করীমের জনসংযোগ
আজ বেলা ১২ টায় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী ফয়জুল করীম বরিশাল বিসিক শিল্প এলাকার ফরচুন,বেঙ্গল, খান সন্স টেক্সটাইল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক জনসংযোগ করেন। এ সময় তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজিমুক্ত একটি শিল্পবান্ধব বরিশাল গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনসংযোগকালে তিনি বলেন, “বিসিক শিল্প এলাকা বরিশালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ এই শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার। আমি নির্বাচিত হলে শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করা হবে।”
মুফতী ফয়জুল করীম আরও বলেন, “চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। হাতপাখা মার্কা সেই পরিবর্তনের প্রতীক।”
তিনি বরিশালের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, “শিল্পখাতের উন্নয়ন ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। বিসিক এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস–বিদ্যুৎ সংকট সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হবে।”
নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, “বরিশাল নদীবেষ্টিত এলাকা হওয়ায় নদীভাঙন একটি বড় সমস্যা। কীর্তনখোলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও স্থায়ী সমাধানের জন্য আমি সংসদে জোরালো ভূমিকা রাখবো।”
জনসংযোগকালে তিনি বিসিক এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!