- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২ পিএম
চাহিদার শীর্ষে যুব উন্নয়নের "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" প্রকল্প। ৪৮ জেলায় আবেদন লক্ষাধিক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি" শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ২০২৫ সাল থেকে দেশের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের এজন্যই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইতোমধ্যে ৩টি ব্যাচে ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৬২ শতাংশের অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোক্তাগণ প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা এবং এ আয় চলমান রয়েছে।
প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় ৪র্থ মেয়াদে (অক্টোবর'২০২৫ - ডিসেম্বর'২০২৫) প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লক্ষাধিক আবেদন পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫টি আসন করে ৪৮টি জেলায় মোট ৩৬০০ জন ভর্তির সুযোগ পাবে।
আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সকল জেলায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে পরীক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বরিশাল জেলার পরীক্ষাটি নগরীর সিটি কলেজে অনুষ্ঠিত হয়, কেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা: তানিয়া ফেরদৌস, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মো: সাহাবুদ্দিন সরদার ও ই লার্নিং এন্ড আর্নিং লি: বরিশাল ও খুলনার বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা এছাড়া সংশ্লিষ্ট ৪৮টি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ।
তন্মধ্যে ৪র্থ ব্যাচে বরিশাল জেলায় ১২৯২জন প্রার্থী আবেদন করেছে ও ৫৬৬জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামীকাল ২৭-০৯-২০২৫ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।
এর পূর্বে এ জেলা থেকে ৩টি ব্যাচে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং ৭৫ শতাংশের এর অধিক প্রশিক্ষণার্থী আয় করছে। এ আয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
তাছাড়া প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে দৈনিক ২০০/- (দুইশত) টাকা হারে ভাতা পাবে ও দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদানসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হবে।
এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান 'ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড'।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!