- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৬:১৭ পিএম
বসুন্দিয়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার প্রার্থনায় শুক্রবার বিকাল সাড়ে চারটায় বসুন্দিয়া মোড় মরহুম সৈয়দ সাদেক আলী মীর চাতাল চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তৌফিক ইলাহী তনি, বসুন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহিন হোসেন, যুগ্ম সম্পাদক কাজী মঞ্জুর এলাহী সনি, সহ যুগ্ম সম্পাদক জেইন হাসান রকি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম প্রমূখ।
মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন বসুন্দিয়া মোড় কাঁচাবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!