- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১০:৩১ পিএম
বসুন্দিয়া মোড় যুব সংঘ'র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া মোড় যুব সংঘ'র আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বসুন্দিয়া মোড়াস্থ্য কার্যালয় চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে।
যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল আলীম এর সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন বয়সী প্রায় ২০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বসুন্দিয়া মোড়ের এনএস ডায়াগনস্টিক সেন্টার ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তুহিন হোসেন এবং তার দক্ষ টিম। সামাজিক ও মানবিক কাজে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথ চলা এ সংগঠনের কর্মসূচিতে সাড়া দিয়েছেন বসুন্দিয়া মোড় অঞ্চলের সর্বসাধারণ। এই কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে কাজ করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন খান, সহ-সভাপতি আবুল কাশেম বিশ্বাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমামুল, অর্থ সম্পাদক আবির রায়হান, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌফিকুর রহমান, প্রচার সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ বিশ্বাস, তাজউদ্দীন, নাহিদ হাসান, শাহরিয়ার হাসান, সাজেদুল ইসলাম, আদনান রাকিব, মমিন বিশ্বাস, রাকিবুল ইসলাম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!