- প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ০৯:১১ পিএম
১১০ বরগুনা-২ আসনের এমপি নুরুল ইসলাম মণি জাতীয় সংসদের চীফ হুইপ মনোনীত: বামনায় আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার:
বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মণি জাতীয় সংসদের চীফ হুইব হিসেবে মনোনীত হওয়ায় গোটা দক্ষিণাঞ্চলে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বইছে। ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক সরকারি আদেশে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সরকারের এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে বামনা উপজেলায় স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন।
বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির (সাবেক) আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা বলেন, নুরুল ইসলাম মণির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা এ মনোনয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর নেতৃত্বে জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মনোনয়নকে দক্ষিণাঞ্চলের জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে...
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতি নিধি পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন...
-
বরিশাল: দক্ষিণাঞ্চলের মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মৌলিক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত, টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারের লক্ষ্যে বরিশালে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!